বেলা বাড়তেই বর্ধমানের ভাতার কৃষক বাজারে আলু কেনার লাইন
দি নিউজ লায়ন ; শুধু খাতায় কলমেই ধর্মঘট। বৃহস্পতিবার বেলা বাড়তেই সরকারি সহায়ক মূল্যে আলু কিনতে উপচে পড়া ভিড় পূর্ব বর্ধমানের ভাতার কৃষক বাজারে। সকাল থেকেই সহায়ক মূল্য আলু কিনতে দীর্ঘ লাইন পড়েছে ভাতার কৃষক বাজারে। ভাতারের কৃষক বাজারে ২৫ টাকা কিলোদরে আলু পাওয়া যাচ্ছে। তবে একজন ব্যক্তি একদিনে তিন কেজির বেশী আলু কিনতে পারবেন না।
কিন্তু এদিন ধর্মঘটের দিন হলেও আলু কেনার ভিড় অন্য দিনের তুলনায় বেশি। সরকারি আধিকারিকরা জানান ধর্মঘট থাকলেও সরকারি নির্দেশে এদিন সব সরকারি অফিস খোলা আছে। সেই জন্য আলু বিক্রিও চলছে। অন্যান্য দিনের তুলনায় ধর্মঘটের দিনেও প্রচুর মানুষের বেশী ভিড় রয়েছে আলু কিনতে।
আলু কেনার লাইনে দাঁড়ানো ক্রেতাদের সাফ কথা ধর্মঘট করে আদতে কোন সমস্যার সমাধান হয় না তাই রাজনৈতিক প্রয়োজনে বনধ ডাকলে সাধারণ মানুষের ক্ষতি। আর বর্ধমানে বনধের কোন প্রভাবই নেই। অনেকে জানেন না বৃহস্পতিবার বনধ রয়েছে। তাই আর পাঁচ দিন যেমন লাইন হয় সরকারি সহায়ক মূল্যে আলু কেনার এদিনও তাই হয়েছে।

Post a Comment